অস্ট্রেলিয়া

ইহুদি বিদ্বেষী মন্তব্য ও হিটলাকে প্রশংসা

মৌলবাদী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে বহিস্কার করল অস্ট্রেলিয়া

ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

  • 3:03 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:৩২৮ বার
অস্ট্রেলিয়ায় হিটলার প্রশংসার অভিযোগে আজহারি বহিষ্কৃত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- অ্যাডলফ হিটলারকে ‘ইহুদিদের জন্য ঈশ্বরীয় শাস্তি’ হিসেবে প্রশংসা করায় বাংলাদেশের মৌলবাদী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়েছে।

অনলাইনে আজহারীর ১০ মিলিয়ন অনুসারী রয়েছে। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোরে প্রবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিয়মিত ধর্মীয় বক্তৃতা করেন। অ্যাডলফ হিটলারকে নিয়ে আজহারীর মন্তব্য ডেইলি মেইল প্রথম প্রকাশ করেছিল।

আজহারী ‘লেগ্যাসি অফ ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ইস্টারের সময় অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তৃতা দিতে দেশটিতে যান।

অভিযোগ ‍ওঠার পর মঙ্গলবার তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট দপ্তর। তাকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

এর আগে আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশেও বিভিন্ন সময়ে তাকে বক্তৃতা দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উগ্র হিংসাত্মক ও সাম্প্রদায়িক বক্তৃতা দিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ান।

অস্ট্রেলিয়ার লিবারেল সেনেটর জোনাথান ডুনিয়াম বলেন, ‘সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন সংস্থা এবং সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছিল আজহারীর আগমনের বিষয়ে। বাংলাদেশের সংখ্যালঘু ও ধর্মীয় সংস্থাগুলি আমাদেরকে এ নিয়ে বার্তা দিয়েছিল।’

আজহারীর সফর শুরু হয় ব্রিসবেন থেকে। ছবি: সংগৃহীত

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় আজহারী অ্যান্টি সেমিটিক ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে দেখা যায়। সেসময় তিনি ইহুদি হত্যার জন্য হিটলারের প্রশংসা করেন। পাশাপাশি ইহুদি এবং তাদের ধর্মকে অবমাননা করেন।

ওই বক্তব্যে ইহুদিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার আহ্বান জানিয়ে এই উগ্র বক্তা বলেন, ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী। তারা মানব জাতির বিষাক্ত কলঙ্ক। ইহুদিরা এইডসসহ  বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য দায়ী।’

গতকাল সোমবার রাত থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয় আজহারীর সফর। এরপর মেলবোর্নে ৩ এপ্রিল, সিডনিতে ৪ এপ্রিল এবং ক্যানবেরায় ৬ এপ্রিল তার বক্তৃতা দেওয়ার কথা ছিল।

ডুনিয়াম বলেন, “আজহারীকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া গভীরভাবে উদ্বেগজনক। কারণ তার আন্তর্জাতিক রেকর্ড স্পষ্টভাবে উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর প্রমাণ বহন করে।”

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে ২০২১ সালে হিন্দুবিরোধী বক্তব্যের কারণে তার প্রবেশ বাতিল করা হয়েছিল। বাংলাদেশের কর্তৃপক্ষও উগ্রবাদ ও জনশান্তি বিঘ্নিত করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।

ডুনিয়ামের মতে, ‘আজহারীর বিরুদ্ধে অভিযোগ শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের সীমাবদ্ধ নয়। তার বক্তৃতায় ইহুদিবিরোধী, হিন্দুবিরোধী বক্তব্য এবং বাঙালি সংস্কৃতির অবমাননার প্রমাণ।’

ছবি: সংগৃহীত

একজন ব্যক্তির বিরুদ্ধে এত সব অভিযোগ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া সরকার আজহারির দেশে প্রবেশের অনুমতি দেয়। বাংলাদেশে সংখ্যালঘু ও ধর্মীয় সংগঠনগুলো সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে এ নিয়ে হস্তক্ষেপের আহ্বান জানায়।

তারা সরকারকে সতর্ক করে বলেছিল, আজহারীর বক্তৃতা ধর্মীয় উত্তেজনা বাড়াতে এবং উগ্রবাদকে বৈধতা দিতে পারে।

ডেইলি মেইল জানিয়েছে, আজহারির এই সফরের আয়োজন করে ইসলামিক প্র্যাকটিস ও দাওয়াহ সার্কেল। এ বিষয়ে কথা বলতে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ডেইলি মেইল

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au